Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিজেপি ঠেকাতে দিল্লিতে এবার কংগ্রেস-আম আদমি জোট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০২:২০ পিএম

বিজেপি ঠেকাতে দিল্লিতে এবার কংগ্রেস-আম আদমি জোট

Advertisement

লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ঠেকাতে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে জোট গঠন চূড়ান্ত করেছে কংগ্রেস।

নির্বাচনের ঠিক পাঁচদিন আগে পুরনো প্রতিপক্ষ এএপির সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিল কংগ্রেস।

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাহুল গান্ধীর জোট গঠনের জল্পনা চলছিল বহুদিন ধরেই।

দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে প্রার্থী দেবে আম আদমি পার্টি আর বাকি তিনটিতে কংগ্রেস।

শুক্রবার দুপুর পর্যন্ত এএপি কিংবা কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে জোট গঠন প্রসঙ্গে কিছু বলা হয়নি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে- পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও নয়াদিল্লি আসনে প্রার্থী দেবে কেজরিওয়ালের আম আদমি পার্টি।
কংগ্রেসের প্রার্থী থাকবে চাঁদনিচক, পশ্চিম দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লির মধ্যে যে কোনও তিনটি কেন্দ্রে।

একমাস আগে থেকেই কংগ্রেসের সঙ্গে জোট গঠনের বিষয়ে একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট। সাত দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। আর ফল প্রকাশ হবে ২৩ মে।

 

Advertisement

কংগ্রেস-আম আদমি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম