Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:২৯ এএম

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত। ছবি-এএফপি

Advertisement

পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।  

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক।

এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

Advertisement

পর্তুগাল বাস দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

শিক্ষা থেকে মুখ ফিরিয়ে বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম