Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় জরুরি সফরে ঢাকা আসছেন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:১০ এএম

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় জরুরি সফরে ঢাকা আসছেন

Advertisement

মে মাসের শুরুর দিকে জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

জানা যায়, চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই এ সফরের জন্য ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন বিজয় কেশব গোখলে। তবে, ঠিক কী কারণে তার এ সফর সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা ।

২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়ে বিজয় গোখলে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করেন।

 

Advertisement

ভারতের পররাষ্ট্র সচিব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম