Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগান বিষয়ে পিছু হটল পাকিস্তান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩১ পিএম

আফগান বিষয়ে পিছু হটল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: জিয়ো নিউজ

Advertisement

আফগান যুদ্ধের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এখন থেকে আফগানিস্তানের কোনো বিষয়ে পাকিস্তান আর নিজেদের জড়াবে না।

বৃহস্পতিবার এক বক্তৃতায় ইমরান খান বলেন, আফগান যুদ্ধের কারণে প্রতিবেশী এ দুই দেশের অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় পর আফগানিস্তানে শান্তি ফেরার একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। এ শান্তি প্রক্রিয়া সফল করার জন্য আমরা সব ধরনের কূটনৈতিক সহায়তা চালিয়ে যাব। 

তবে দেশটির অভ্যন্তরীণ কোনো বিষয়ে পাকিস্তান নিজেদের জড়াবে না জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের সরকার ও জনগণ তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

পাকিস্তান জোরপূর্বক আলোচনার মাধ্যমে আফগান ইস্যুতে সমাধান খোঁজার পক্ষে নয়।

এ অঞ্চলে শান্তি ফেরানোর গুরুত্ব অনুধাবন করতে পাকিস্তান সবাইকে আহ্বান জানিয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, শান্তি প্রক্রিয়া সফল করতে পাকিস্তান সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা প্রচেষ্টা করছে।

সূত্র: জিয়ো নিউজ ও এক্সপ্রেস নিউজ

Advertisement

পাকিস্তান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম