Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার 'মুসলিম ব্রাদারহুডকে' সন্ত্রাসী ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ পিএম

এবার 'মুসলিম ব্রাদারহুডকে' সন্ত্রাসী ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ সানদার। ছবি: সংগৃহীত

Advertisement

মিসরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তকমা লাগাতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, মিসরের প্রাচীনতম ইসলামি আন্দোলনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ সানদার এক ইমেইল বার্তায় বলেন, প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক হয়েছে। সেখানে ওই দলটি নেতাকে (ট্রাম্প) এর কারণ সম্পর্কে অবহিত করেছে। সন্ত্রাসী তকমা লাগানোর বিষয়ে অভ্যন্তরীণ কাজ চলছে। 

প্রসঙ্গত ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালে তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এর প্রতিবাদে ওই বছরের ১৪ আগস্ট রাস্তায় নামে জনগণ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ৮৫ হাজার বিক্ষোভকারী ওই বিক্ষোভে অংশ নেয়।

পরে ৪৫ দিনের দীর্ঘ এ বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে এবং তা আরও বেশি সংগঠিত হয়।

একপর্যায়ে কায়রোর রাবা আল আদাবিয়া ও তাহরির স্কয়ারে বিক্ষোভে জড়ো হয় লাখো মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালায়। কয়েক হাজার বিক্ষোভকারীর হতাহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মুরসি সমর্থকদের।

Advertisement

মিসর মুসলিম ব্রাদারহুড

Advertisement

আরও পড়ুন

১২ বছরে গণতন্ত্রের ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার তোপ

১২ বছরে গণতন্ত্রের ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার তোপ

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

ফিলিস্তিনের পক্ষ নিয়ে বাজিমাত, মার্কিন রাজনীতিতে যে বার্তা দিলেন সায়েদ

ফিলিস্তিনের পক্ষ নিয়ে বাজিমাত, মার্কিন রাজনীতিতে যে বার্তা দিলেন সায়েদ

অনাহারে রেখে ১৯১ জনকে হত্যা, কেনিয়ার প্রলয়বাদী ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

অনাহারে রেখে ১৯১ জনকে হত্যা, কেনিয়ার প্রলয়বাদী ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম