Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ করতে চাইলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইরান: ট্রাম্প

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১১:০০ এএম

যুদ্ধ করতে চাইলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইরান: ট্রাম্প

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এলে বিশ্ব মানচিত্র থেকে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গত রোববার ট্রাম্প এ কথা বলেন। খবর এপি, ফক্স নিউজ ও বিবিসির।

এক টুইটবার্তায় তিনি বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায় তা হলে দেশটির আর কোনো অস্তিত্ত্ব থাকবে না।

ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, আর কখনও যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না।

ইরানকে চাপে রাখতে পারস্য উপসাগরে সম্প্রতি যুদ্ধবিমান বোঝাই রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র।

এ ঘটনার পরই গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হরমুজ প্রণালির কাছে আমিরাতের বাণিজ্যিক জাহাজে হামলা হয়। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা হয়। সর্বশেষ গত রোববার ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে রোববার রাতে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে।

ইরাকের সব সরকারি সদর দফতর ও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দূতাবাস গ্রিন জোনে অবস্থিত। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেটটির আঘাতে ভয়াবহ শব্দ হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের শব্দ শোনার পর বাগদাদের কেন্দ্রস্থলে সাইরেন বেজে ওঠে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট নিক্ষেপের দায় স্বীকার করেনি।

তবে রকেটটি মার্কিন দূতাবাসের কাছাকাছি পড়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।

বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বলয়ের প্রাতিষ্ঠানিক আবাসিক এলাকা হচ্ছে গ্রিন জোন। বাগদাদের কেন্দ্রে অবস্থিত এ এলাকায় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর অফিস, প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ কর্মকর্তাদের বাড়ি, দূতাবাস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে যখন উত্তেজনা বাড়ছে, তখন দুই দেশের দাবি, তারা কোনো যুদ্ধ জড়াতে চাচ্ছে না।

Advertisement

ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম