Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চেয়ারে বসার 'অপরাধে' দলিত যুবককে পিটিয়ে হত্যা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ০১:৫৮ পিএম

চেয়ারে বসার 'অপরাধে' দলিত যুবককে পিটিয়ে হত্যা

নিহত দলিত যুবক

Advertisement

ভারতের গুজরাটে কেবল চেয়ারে বসার 'অপরাধে' সমাজের উঁচু শ্রেণির লোকজন জিতেন্দ্র (২১) নামে এক দলিত সম্প্রদায়ের যুবককে পিটিয়ে হত্যা করেছে।

গুজরাটের প্রত্যন্ত কোত গ্রামে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনাটি গত মাসের শেষের দিকে ঘটলেও গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেয়েছে রোববার। খবর বিবিসির।

২৬ এপ্রিল ওই বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসে খাবার খাওয়ার সময় কয়েকশ মানুষের সামনে দলিত ওই যুবককে ধরে উঁচু বর্ণের লোকজন বেধড়ক পিটুনি দিলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান জিতেন্দ্র।

ভারতের অনগ্রসর এলাকাগুলোতে এখনও নিম্ন বর্ণের হিন্দু ও দলিত লোকদের পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটছে, যার বেশিরভাগ প্রকাশ্যে আসে না।

Advertisement

যুবককে পিটিয়ে হত্যা

Advertisement

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পকে তুরস্কের কড়া বার্তা, ‘পরিণতি হবে ভয়াবহ’

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পকে তুরস্কের কড়া বার্তা, ‘পরিণতি হবে ভয়াবহ’

আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

প্রেমের গল্প নাকি চীনের চক্রান্ত? এনভিডিয়া প্রধানকে ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

প্রেমের গল্প নাকি চীনের চক্রান্ত? এনভিডিয়া প্রধানকে ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম