Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের নিন্দা জানিয়েছে ওআইসি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ১১:৩৫ এএম

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের নিন্দা জানিয়েছে ওআইসি

Advertisement

সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি সামরিক জান্তা নিয়ন্ত্রিত দেশটিকে দ্রুত রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে।

মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বক্তারা বলেন, মিয়ানমারের উচিৎ তার অধিবাসীদের সুরক্ষা দেয়া। কিন্তু দেশটি তার উল্টো কাজ করছে।  খবর রয়টার্সের।

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর হত্যা ও নিধনযজ্ঞ চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহায়তা চায় বাংলাদেশ।  সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ সহায়তা চান।

সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৩০ মে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলনের একদিন আগে ওই বৈঠক হয়।

বৈঠকে ড. মোমেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে।  এই সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহায়তা চান তিনি।

Advertisement

ওআইসি

Advertisement

আরও পড়ুন

ককরোচদের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী

ককরোচদের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

পূর্ণাঙ্গ লকডাউনে কেন স্থবির পুরো পশ্চিম তীর?

পূর্ণাঙ্গ লকডাউনে কেন স্থবির পুরো পশ্চিম তীর?

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম