Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুরসি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১১:৫৪ পিএম

যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুরসি

ছবি: সংগৃহীত

Advertisement

আদালতের এজলাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিসরের প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

মুরসি কারাগারে অকালে মারা যেতে পারেন বলে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা আগে থেকেই সতর্ক করেছিল।  কারণ হিসেবে বলা হয়েছিল, সাবেক এ প্রেসিডেন্টকে কারাবন্দি রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মুরসির আগাম মৃত্যুর জন্য ক্ষমতাসীন আবদেল ফাত্তাহ আল সিসিকেও দায়ী করেছিল যুক্তরাজ্যের বিশেষ স্বাধীন বন্দিত্ব পর্যালোচনা প্যানেল ইনডিপেনডেন্ট ডিটেনশান রিভিউ প্যানেল। 

সোমবার আদালতে মুরসির মৃত্যর পর অনেক্ষণ মৃত্যুর বিষয়টি গোপন রেখেছে সিসি প্রশাসন।  সঠিক সময়ে মুরসির মৃত্যুর খবরও দেয়া হয়নি।

রয়টার্সের খবরে বলা হয়, আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর  ৬৭ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট জ্ঞান হারিয়ে ফেলেন।  এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  

অন্যদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আদালতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাচার মামলার শুনানি চলছিল। সাবেক প্রেসিডেন্ট বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে কথা বলতে অনুমতি দেয়া হয়েছিল।

এ সময় ২০ মিনিট বক্তব্য রাখেন তিনি।  বক্তব্যের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন মুরসি। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।  এ সময় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

এদিকে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার মুরসির মৃত্যুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, গাড়ি থেকে নামার সময় আমার কাছে মুরসির মৃত্যুর খবর আসে। আমরা আল্লাহর কাছে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন শহীদদের ওপর রহম করেন।

এরদোগান বলেন, আদালতের এজলাসেই তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমি আল্লাহর কাছে রহমত কামনা করি।

 

Advertisement

মুরসি সিসি মিসর

Advertisement

আরও পড়ুন

দাবি কংগ্রেস নেতার অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম