Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৩ বছর ধরে মায়ের লাশের সঙ্গে বসবাস!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ০৩:১২ পিএম

৩ বছর ধরে মায়ের লাশের সঙ্গে বসবাস!

সেই বাড়িকে ঘিরে রেখেছে টেক্সাস পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় তিন বছর ধরে মায়ের লাশের সঙ্গে বসবাস করছেন মেয়ে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে।

স্থানীয় সময় আজ শুক্রবার ওই নারীকে (৪৭) গ্রেফতারের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। তাকে গ্রেফতারের পর ওই বাড়ি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করে পুলিশ, যিনি গত তিন বছর আগেই মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি ঘরের মেঝে থেকে এক নারীর কঙ্কালের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়।  ওই ফ্ল্যাটের অন্য ঘরে ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করছিলেন অভিযুক্ত নারী।

পুলিশের কাছে গ্রেফতারের পর ওই নারীর ভাষ্য, মারাত্মক কোনো অসুখে আক্রান্ত না হয়েও অল্প দিনের মধ্যে মারা গেছেন তার মা। সেই সময় মেয়ে হয়েও মাকে কোনো সাহায্য করতে পারেননি তিনি। বিষয়টি তার মনে সবসময় পীড়া দিয়ে আসছিল।

যে কারণে কিশোরী মেয়েকে নিয়ে মায়ের লাশের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন তিনি।

এদিকে এমন ঘটনায় কিশোরী ‘মানসিক আঘাত’ পেয়েছে দাবি করে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে কয়েকটি শিশু সুরক্ষা সংস্থা।  

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এমন অপরাধে অভিযুক্ত নারীর ১০ হাজার ডলার জরিমানাসহ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

জানা গেছে, মৃত নারী স্থানীয় একটি স্কুলে ৩৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। অবসরের পর তিনি টেক্সাসের সেগুন শহরে বিভিন্ন খেলার অনুষ্ঠানের টিকিট সংগ্রহের কাজ করতেন।  স্থানীয় কমিউনিটির একজন সম্মানিত সদস্য ছিলেন তিনি।    

 

Advertisement

লাশ

Advertisement

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম