Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানকে এফ-১৬ জঙ্গিবিমানের সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১২:৩৭ পিএম

পাকিস্তানকে এফ-১৬ জঙ্গিবিমানের সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: স্পুটনিক

Advertisement

পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান কর্মসূচির প্রযুক্তিগত সহায়তার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা(ডিএসডিএ) এমন তথ্য জানিয়েছে।-খবর স্পুটনিক

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের কয়েকদিন পরেই পাকিস্তানের এফ-১৬ বিমানের জন্য সরঞ্জাম ও প্রকৌশলগত সহযোগিতার এই ঘোষণা এসেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনাদের অব্যাহত উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সুরক্ষায় এই সম্ভাব্য বিক্রি ওয়াশিংটনের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা নীতি সমর্থন করবে। এতে ২৪/৭ ব্যবহার পর্যবেক্ষণ করবে।

এছাড়াও ভারতের সি-১৭ পরিবহন বিমানের জন্য ৬৭ কোটি ডলারের সহায়তাকেও অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আফগান শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান যদি সহায়তা করে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়, তাহলে দেশটির স্থগিত করা নিরাপত্তা সহযোগিতা উঠিয়ে নেয়ার কথা বিবেচনা করা হবে।

এর পরেই সাড়ে ১২ কোটি ডলারের সমপরিমাণের এই সহযোগিতার ঘোষণা এসেছে।

আলাদা এক বিবৃতিতে ডিএসডিএস বলছে, বোয়িং সি-১৭ পরিবহন বিমানের খুচরা যন্ত্রাংশ ও পরীক্ষার সরঞ্জাম বিক্রি করতে অনুরোধ জানিয়েছে ভারত। এছাড়া তাদের লোকজনের প্রশিক্ষণও চেয়েছে তারা।

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম