Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

Advertisement

Icon

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০১:৩১ পিএম

আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

Advertisement

ভারতের আসাম রাজ্যে ২০০ বছরের পুরনো চা শিল্প যখন কঠিন সময় পার করছে, তখন রাজ্যের মনোহারি টি এস্টেটের একটি বিশেষ ধরনের চায়ের দাম নিলামে উঠল কেজিপ্রতি ৫০ হাজার রুপি।

এটি কোনো পাবলিক নিলামে চা পাতার সর্বোচ্চ দামের রেকর্ড বলে নিলাম কর্তৃপক্ষের দাবি।  খবর এনডিটিভির।

মনোহারি গোল্ড টি নামে এই চা নিলামে এতো দাম পাওয়ায় খুশি চা বাগানটির মালিক ও কর্মীরা।

আসামের গুয়াহাটিতে গত মঙ্গলবার চায়ের নিলাম হয়।  এর আগে গত বছর একই চায়ের দাম উঠেছিল ৩৯ হাজার এক রুপি।

সেটিও ছিল রেকর্ড। পরে অবশ্য সে রেকর্ড ভেঙে দেয় অরুণাচল প্রদেশের একটি চা বাগানের চা পাতা।  এ বছর আবার রেকর্ডটি নিজেদের করে নিল মনোহারি টি এস্টেট।

আসামের এই চা শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয়, সুগন্ধের জন্যও এটি বিখ্যাত। মনোহারি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া জানান, তাদের এখানে সবুজ, সাদা-সোনালি ও রুপালি নানা ধরনের চা উৎপাদন হয়। তবে গোল্ডেন মনোহারি টি সেরা।

Advertisement

চায়ের দাম ৫০ হাজার রুপি

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম