Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে নেকাব নিষেধাজ্ঞা কার্যকর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৫:৩১ পিএম

নেদারল্যান্ডসে নেকাব নিষেধাজ্ঞা কার্যকর

ছবি: সংগৃহীত

Advertisement

নেদারল্যান্ডসে নেকাব নিষিদ্ধকরণের আইন আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আগে ২০০৫ সালে আইনটি প্রস্তাব করা হয়েছিল।  ১০ বছরের তুমুল বিতর্কের পর ২০১৫ সালে পাস হয় আইনটি পাস হয়। ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়৷ সেই অনুমোদন অনুযায়ী, এ বছর ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আইনটির প্রয়োগ শুরু হওয়ার কথা।

আইন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা' পোশাকের আইনগতভাবে নিষিদ্ধ বিবেচিত হবে৷ এসব স্থানে বোরকা ও নেকাব পড়ে ঢোকা যাবে না।  আর কেউ যদি এসব স্থানে নেকাবসহ ঢুকতে চান তাহলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বাধ্য করতে পারবে৷ আর এতে কেউ আপত্তি জানালে তাদের ওইসব স্থানে ঢুকতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে কর্তৃপক্ষ। 

আইনে বলা হয়েছে, নির্দেশ না মানলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানা করা হবে।  এই নিষেধাজ্ঞায় শুধু নেকাব নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷

ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করে। গত বছর জাতিসংঘের একটি কমিটি এই আইন মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত প্রকাশ করলেও ফ্রান্স তার অবস্থান থেকে সরে আসেনি৷ 

এর পর তুমুল বিরোধিতার সত্ত্বেও ডেনমার্কে এক বছর ধরে চালু রয়েছে এমন নিষেধাজ্ঞা৷ এ বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম মেয়েদের মাথা ঢাকার স্কার্ফ নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়া৷ ২০১৭ সাল থেকে দেশটিতে মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা রয়েছে৷ 

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মুখ ঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জার্মান রাজ্য হেসেতেও৷ এবার নেদারল্যান্ডসেও নেকাব নিষিদ্ধের আইনটি কার্যকর হতে শুরু করল।

Advertisement

নেকাব নেদারল্যান্ডস নিষিদ্ধ

Advertisement

আরও পড়ুন

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

পূর্ণাঙ্গ লকডাউনে কেন স্থবির পুরো পশ্চিম তীর?

পূর্ণাঙ্গ লকডাউনে কেন স্থবির পুরো পশ্চিম তীর?

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

‘চাম্পি’র তাণ্ডবে অচল তাইওয়ান

‘চাম্পি’র তাণ্ডবে অচল তাইওয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম