Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাজনীতি ছাড়ার আভাস দিলেন অ্যাঙ্গেলা মেরকেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৩ পিএম

রাজনীতি ছাড়ার আভাস দিলেন অ্যাঙ্গেলা মেরকেল

অ্যাঙ্গেলা মেরকেল। ছবি: সংগৃহীত

Advertisement

রাজনীতি ছাড়ার আভাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ২০২১ সালে চ্যান্সেলরের মেয়াদ শেষে তিনি শিক্ষার দিকে মনোনিবেশ করবেন বলে জানান।

শনিবার এইচএইচএল লেইপজিগ গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এ আভাস দেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয় আমাকে সম্মান দেখিয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আমি এখানে এসেছি অল্প কিছু সময়ের জন্য। কিন্তু আমি আবারও আসব অনেক সময় নিয়ে, যখন আমি চ্যান্সেলর থাকব না।     

সাবেক এই পদার্থবিদ ২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুমান করা হচ্ছে, মেরকেল এবারই শেষবারের মতো দায়িত্ব পালন করছেন। 

তার কনজার্ভেটিভ পার্টি এবং সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) অংশীদাররা পূর্ব জার্মানির দুটি রাষ্ট্রের নির্বাচনে তেমন সমর্থন পায়নি, যা এই জোটকে সম্ভাব্যভাবে আরও চাপ সৃষ্টি করেছে।

এ ছাড়া গত বছর রাজ্য নির্বাচনে চরমভাবে হারের পর মেরকেল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) দলের নেতার পদ থেকে পদত্যাগ করেন এবং বলেন যে, বর্তমান মেয়াদটিই হবে তার শেষ মেয়াদ।

Advertisement

জার্মানি অ্যাঙ্গেলা মেরকেল

Advertisement

আরও পড়ুন

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

জেলেনস্কির দাবি রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম