Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৯ পিএম

ইসরাইলের বিরুদ্ধে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

ফাইল ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণায় জরুরি বৈঠক ডেকেছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)। আগামী ১৫ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত এ সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।  

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিন বলেন, ফিলিস্তিন ইস্যুটি সবসময়ই ওআইসির অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বিশেষত খাদেমুল হারামাইন সৌদি বাদশাহর আহ্বান এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। আমরা ফিলিস্তিনি জনগণের কল্যাণে একটি সমাধানমূলক অবস্থা সৃষ্টি করতে চাই। 

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক সাত দিন আগে মার্কিন সমর্থন নিয়ে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন নেতানিয়াহু।

এমন ঘোষণার পরেই জর্ডান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর সমালোচনা করেন। এদিকে ২২টি আরব দেশ নিয়ে গঠিত সংগঠন আরব লীগ বলছে, নেতানিয়াহুর পরিকল্পনা বিপজ্জনকভাবে আন্তর্জাতিক আইন লংঘন করবে এবং শান্তিকে ধ্বংস করবে। 

Advertisement

ইসরাইল সৌদি আরব ওআইসি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম