Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ভারতে অতি জরুরি অবস্থা চলছে’

Advertisement

Icon

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৬ পিএম

‘ভারতে অতি জরুরি অবস্থা চলছে’

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে অতি জরুরি অবস্থা (সুপার ইমার্জেন্সি) চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় বিজেপি সরকারকে এভাবে আক্রমণ করলেন তিনি। দেশের সংবিধান থেকে প্রাপ্ত অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন মমতা। খবর এনডিটিভির।

এদিন টুইটারে দেয়া এক পোস্টে মমতা বলেন, আজ (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সবাই আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিই। এই ‘সুপার ইমারজেন্সি’র জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।

গত দু’বছরে বারবার বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তৃণমূলের সঙ্গে বারবার মতবিরোধ হয়েছে গেরুয়া শিবিরের। বহু কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। যার অন্যতম নতুন ট্রাফিক আইন ও নাগরিক পঞ্জি। জানিয়ে দিয়েছেন, রাজ্যে এর কোনোটাই প্রয়োগ করতে দেবেন না তিনি। 

Advertisement

ভারত মমতা মোদি

Advertisement

আরও পড়ুন

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

তেলের দামে বড় পতন

তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম