৬৯ বছরে পা দিলেন মোদি: সাতসকালেই মমতার শুভেচ্ছা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার ৬৯ বছরে পা দিলেন।
জন্মদিনে তাকে টুইট করে শুভেচ্ছা জানালেন তার কট্টর সমালোচক হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর। টুইটারে তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রীকে লেখেন, নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী মোদির কট্টর-সমালোচক হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে।
বাংলাভাষাতেই প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন মমতা। বুধবার বিকাল সাড়ে ৪টা নাগাদ তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
লোকসভা নির্বাচনের পর বুধবারই প্রথম নরেন্দ্র মোদির মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন বলে সূত্র জানিয়েছে।
