Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন ইমরান খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন ইমরান খান

ছবি: সংগৃহীত

Advertisement

জম্মু-কাশ্মীর ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  বুধবার ইসলামাবাদে ইমরান খানের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের(আইএসপিআর)এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এবং জেনারেল বাজওয়া ভারত অধিকৃত কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানানো হয়নি।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন ও আসন্ন সৌদি সফর নিয়েও সেনাপ্রধানের সঙ্গে মতবিনিময় করেন পাক প্রধানমন্ত্রী। 

জেনারেল বাজওয়াকে পুনরায় তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক।

সূত্র: জিয়ো নিউজ উর্দূ

Advertisement

কাশ্মীর পাকিস্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম