Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শি জিনপিংকে হাতে বোনা শাল উপহার দিলেন মোদি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০২:২৯ পিএম

শি জিনপিংকে হাতে বোনা শাল উপহার দিলেন মোদি

Advertisement

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী হাতে বোনা শাল উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শালটিতে জড়ি-সুতার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জিনপিংয়ের মুখাবয়ব। পাশাপাশি চীনের পতাকার রঙে চিত্রায়ণ করা হয়েছে নানা ফুলের নকশা।  খবর এনডিটিভির।

৫৫০ গ্রাম ওজনের সিল্কের শালটি লম্বায় ৯০ ইঞ্চি আর প্রস্থে ৪৮ ইঞ্চি। রামালিঙ্গ সওদামবিগাই প্রতিষ্ঠানের তাঁতিরা অপূর্ব এ শালটির ডিজাইন করেছেন। এটি বুনতে সময় লেগেছে প্রায় এক মাস।

অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রীকে মোদির ছবি আঁকা একটি চীনামাটির ফলক উপহার দিয়েছেন জিনপিং।

দুদিনের সফরে গত শুক্রবার ভারত যান চীনা প্রেসিডেন্ট। নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়নের স্বার্থে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আলোচনা করেছেন তারা।

সফরের অংশ হিসেবে শনিবার তামিলনাড়ুর মামাল্লামপুরামে এক ঘরোয়া বৈঠকে অংশ নেন মোদি ও জিনপিং।

Advertisement

মোদি শাল উপহার শি জিনপিং

Advertisement

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম