Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বৃষ্টির জন্য কাবা শরিফ ও মদিনায় নামাজ আদায়

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০২:২৩ পিএম

বৃষ্টির জন্য কাবা শরিফ ও মদিনায় নামাজ আদায়

বৃষ্টির জন্য কাবা শরিফ ও মদিনায় নামাজ আদায়। ছবি-সংগৃহীত

Advertisement

বৃষ্টির জন্য পবিত্র কাবা শরিফ ও মদিনা শরিফের মসজিদে নববিতে সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ভোরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে বিশেষ এ নামাজ আদায় করা হয়।

গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়তে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান।

ইসতিসকার নামাজের খুতবা ও ইমামতির দায়িত্ব পালন করেন শায়খ ড. বানদারবিন আব্দুল আজিজ আল-বালিলাহ। 

নামাজের প্রথম রাকাআতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাআতে সুরা গাশিয়াহ তেলাওয়াত করেন।

কাবা শরিফে ইসতিসকার নামাজ আদায় করেন পবিত্র নগরী মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সালসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।

পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে ইসতিসকা নামাজের খুতবা ও ইমামের দায়িত্ব পালন করেন শায়খ ড. আহমদ তালিব হামেদ। 

ইসতিসকা নামাজে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মসজিদে হারারেমর প্রধান খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসসহ মসজিদে হারামের অন্য ইমামরাও উপস্থিত ছিলেন।

 

Advertisement

বৃষ্টি নামাজ আদায়

Advertisement

আরও পড়ুন

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম