Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলি, নিহত ৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১২:২৭ পিএম

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলি, নিহত ৫

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

এয়ারবন্ব নামে একটি প্রতিষ্ঠান ভাড়া বাসায় প্রাইভেট পার্টির আয়োজন করছিল। সেখানে শতাধিক মানুষ হেলোইন পার্টিতে অংশ নেয়। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির সিইও ব্রায়ান চেসকি বলেন, এ ধরনের পার্টির আয়োজন করা তাদের ঠিক হয়নি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রথমে একটি ছোট গ্রুপ বাসাটি পার্টির জন্য ভাড়া নিয়েছিল। পরে এখানে জমকালো হ্যালোইন পার্টির আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষের সমাগম ঘটে।

একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওই গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের সবার বয়সই ৩০-এর নিচে বলে জানিয়েছে পুলিশ।  বাসা ভাড়া নিয়ে এ ধরনের পার্টি আয়োজন নিষিদ্ধ করেছে পুলিশ।    

Advertisement

নিহত ৫ হ্যালোইন পার্টি ক্যালিফোর্নিয়া

Advertisement

আরও পড়ুন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম