Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জামিনে ছাড়া পেলেন মরিয়ম নওয়াজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৪১ পিএম

জামিনে ছাড়া পেলেন মরিয়ম নওয়াজ

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা মরিয়ম নওয়াজ বুধবার জামিনে ছাড়া পেয়েছেন। খবরে বলা হয়েছে, তার আইনজীবী প্রয়োজনীয় নির্দেশনা পূরণের পরেই লাহোর হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।

বিস্তারিত তথ্যানুসারে, কোট নাখপাত কারা কর্তৃপক্ষ তার জামিনের নির্দেশ ইস্যু করেন। পরে সার্ভিসেস হাসপাতালে সইয়ের জন্য সেটি পাঠানো হয়েছে।

চৌধুরী সুগার মিল মামলায় সোমবার লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। তবে মরিয়ম নওয়াজের জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোর কৌঁসুলিরা।

সংকটাপন্ন অবস্থায় বাবা নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি এই জামিন আবেদন করেন।

আল-আজিজিয়া মামলায় নওয়াজ শরিফকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত মাসে মানবিক কারণে তাকেও জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

মরিয়ম জামিন পেয়ে দেশ থেকে পালাতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করা হলে আদালত তাকে পাসপোর্ট জমা দিতে বলেন।

গত ৮ আগস্ট মরিয়ম ও তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মরিয়ম নওয়াজ

Advertisement

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম