Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কেবল একটি মসজিদ না, অস্তিত্বের জন্যই লড়ছি: আইনজীবী জিলানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০১:১৪ পিএম

কেবল একটি মসজিদ না, অস্তিত্বের জন্যই লড়ছি: আইনজীবী জিলানি

ছবি: হাফিংটন পোস্ট ইন্ডিয়া

Advertisement

ভারতের সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি বলেছেন, কেবল একটি মসজিদ না, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি আমরা।

রায়ের আগে হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে তিনি বলেন, আমরা আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করছি। কেবল একটি মসজিদের জন্যই না। 

জিলানি আরও জানান, যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না, কোনো সংখ্যালঘুই নিরাপদ বোধ করবেন না।

কাজেই আমাদের লড়াই কেবল এক টুকরো জমির জন্যই না বলে জানালেন লাখনৌর এই আইনজীবী।

রায়ের পর তিনি বলেন, তিনি বলেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।

হিন্দুদের বিশ্বাস, একটি মন্দির ধ্বংস করে চারশ ৬০ বছরের পুরনো মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

এএফপির খবরে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মসজিদ ধ্বংস করে সেখানে একটি মন্দির নির্মাণের প্রচার চালিয়েছিলেন।

Advertisement

মসজিদ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম