Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাবন্দি ৮০০ আইএস সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে কুর্দিরা: তুরস্ক

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:০৯ পিএম

কারাবন্দি ৮০০ আইএস সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে কুর্দিরা: তুরস্ক

ফাইল ছবি

Advertisement

কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবিয়াত যুদ্ধবন্দি ৮শ' আইএস  সন্ত্রাসীকে মুক্তি দেয়ার অভিযোগ করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে। সোমবার তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুররিয়াত এ খবর জানায়।  

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, তুরস্ক একমাত্র দেশ যা ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে  ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করেছে। 

কিন্তু অন্যদিকে ওয়াইপিজি ও পিকেকে তাল আবায়দে ৮০০ আইএস যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।

এ সব অঞ্চল থেকে সন্ত্রাসীগোষ্ঠী দমনে ২০১৬ সাল থেকে তুরস্ক উত্তর সিরিয়ায় বড় ধরনের তিনটি সামরিক অভিযান পরিচালনা করেছে।  অপারেশনগুলো হল, ইউফ্রেটিস শিল্ড, ওলিভ ব্রাঞ্চ ও পিস স্প্রিং।

উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী থেকে কুর্দিদের হটিয়ে তুরস্ক সীমান্ত নিরাপদ, সিরিয়ার শরণার্থীদের ফেরত ও দেশটির আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে গত ৯ অক্টোবর আঙ্কারা অপারেশন পিস স্প্রিং শুরু করে। 

Advertisement

আইএস ৮০০ আইএস সন্ত্রাসী

Advertisement

আরও পড়ুন

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম