Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০২:২২ পিএম

চীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

Advertisement

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের এনলং কাউন্টির গুয়াংলং কয়লা খনিতে মঙ্গলবার ভোরে কাজ করছিলেন ২৩ শ্রমিক।

এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও দুই শ্রমিক আটকা আছেন। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া এ ঘটনার তদন্তও করা হচ্ছে।

চীনে খনিতে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগে নভেম্বরে দেশটির শানশি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত এবং ৯ জন আহত হয়েছিলেন।

Advertisement

চীন কয়লা খনি বিস্ফোরণ নিহত ১৪

Advertisement

আরও পড়ুন

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে ইরান, দাবি নেতানিয়াহুর

নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে ইরান, দাবি নেতানিয়াহুর

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে সৌদি-পাকিস্তান-তুরস্ক, নেপথ্যে কী?

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে সৌদি-পাকিস্তান-তুরস্ক, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম