Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

স্মৃতিশক্তি হারিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

স্মৃতিশক্তি হারিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট!

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ফাইল ছবি

Advertisement

বাথরুমে পিছলে পড়ে সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়েছেন ৬৪ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার সরকারি বাসভবন আলভোরাদা প্রাসাদে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বেন্ড টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে তার সরকারি বাসভবনে বাথরুমে পা পিছলে পড়ে যান। এ সময় তিনি মাথায় আঘাত পান। এর আগে তিনি ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময়ে ছুরিকাঘাতে আহত হন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, পড়ে গিয়ে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলি।  আমি এখন অনেক জিনিস ফিরে পেতেছি, এখন আমি ভালো আছি। 

স্মৃতিশক্তি হারানো নিয়ে তিনি বলেন, আমি জানি না, গতকাল আমি কী করেছি?

প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, আহত হওয়ার পর বলসোনারো ব্রাজিলিয়া সামরিক হাসপাতালে সারারাত পর্যবেক্ষণে ছিলেন।  মঙ্গলবার তাকে বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

Advertisement

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট স্মৃতিশক্তি হারিয়েছেন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম