Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভারতকে ফাঁসাতে ৫ মে’র শাপলা চত্বরের ভিডিও পোস্ট করলেন ইমরান খান!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১১:৪৫ এএম

ভারতকে ফাঁসাতে ৫ মে’র শাপলা চত্বরের ভিডিও পোস্ট করলেন ইমরান খান!

নিজের টুইটারে এই ভিডিও পোস্ট করেছিলেন ইমরান খান। ছবি-সংগৃহীত

Advertisement

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনকে ঘিরে ভারতীয় পুলিশের অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের একটি ভিডিও টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে সমালোচনার মুখে সেই ভিডিওটি সরিয়ে ফেলেছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাত বছরের পুরনো বাংলাদেশের একটি ভিডিওকে ভারতের বলে দাবি করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে চেয়েছেন। 

ইমরানের টুইট করা ওই ভিডিওটি আসলে ২০১৩ সালের ৫ মে’র। ওইদিন হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে অবস্থান নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় নিজের টুইটার থেকে এই  ভিডিওটি পোস্ট করে ইমরান দাবি করেন, যোগী আদিত্যনাথের রাজ্যে এ ভাবেই মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনাটি মুসলিমদের দেশছাড়া করতে নরেন্দ্র মোদি সরকারের ভারতীয় পুলিশের হামলার অঙ্গ।

টুইটারে ওই ভিডিওটি শেয়ার করামাত্র তা হোয়াট্‌সঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরই ধরা পড়ে ভিডিওটি বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যদের।

এরপর প্রবল ট্রোলের শিকার হয়ে পোস্টের দুঘণ্টার মধ্যেই ওই টুইট সরিয়ে দেয়া হয় পাক প্রধানমন্ত্রীর টুইটার থেকে। 

 

Advertisement

ভারত শাপলা চত্বর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম