Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো আসামে যেতে পারলেন না মোদি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ১১:৪৬ এএম

দ্বিতীয়বারের মতো আসামে যেতে পারলেন না মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে আসাম সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে তার সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।  

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এদিন ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’ এর উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু মোদি আসাম সফরে আসতে পারেন এই খবর পেয়েই বিক্ষোভের ঘোষণা করেছিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন(আসু)।

আসু আগাম হুমকি দিয়ে রেখেছিল, প্রধানমন্ত্রী আসাম এলে ব্যাপক বিক্ষোভ দেখানো হবে। দেখানো হবে কালো পতাকা। এরপর অশান্ত আসাম এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদি।

সরকারিভাবে সফর বাতিল করার কথা জানানো না হলেও ‘খেলো ইন্ডিয়া গেমস’-এর সিইও অবিনাশ জোশী জানিয়েছেন, তাদের আমন্ত্রণের কোনও আনুষ্ঠানিক জবাব এখনও আসেনি।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণলায় এবং আসাম সরকারকে প্রধানমন্ত্রীর তরফে জানিয়ে দেয়া হয়েছে, তিনি ওই অনুষ্ঠানের উদ্বোধন করতে পারবেন না। 

আসামের বিজেপি মুখপাত্র দেওয়ান ধ্রুবজ্যোতি মারাল সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়ে দিয়েছেন, ‘তার (মোদির) সফর বাতিল হয়েছে। রাজ্য সরকার তাকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু, তিনি সময় দিতে পারবেন না।’

ডয়চে ভেলে জানায়, বিতর্কিত বিলটি পাস হওয়ার পর এই নিয়ে আসামে নরেন্দ্র মোদির দ্বিতীয় সফর বাতিল হল। এর আগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মোদির শীর্ষ বৈঠক গুয়াহাটিতে হওয়ার কথা ছিল।  তখনও বিক্ষোভে উত্তাল আসামে এই বৈঠক করা যায়নি। 

Advertisement

ভারত মোদি আসাম

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম