Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সঠিক পথেই এগোচ্ছে ভারত: মোদি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

সঠিক পথেই এগোচ্ছে ভারত: মোদি

Advertisement

ভারত সঠিক পথেই এগোচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চেন্নাইয়ে মঙ্গলবার তামিল পত্রিকা তুঘলক এর এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন। খবর এনডিটিভির।

সম্প্রতি গত ৬ বছরের ইতিহাসে তলানিতে পৌঁছায় ভারতের জিডিপি প্রবৃদ্ধি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এ প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসে।

স্বভাবতই দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরব নানা মহল। তবে নরেন্দ্র মোদির দাবি, দেশ শুধু ঠিক পথেই চলছে না; বরং দ্রুত উন্নতির পথে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, একদিন যা অসম্ভব বলে মনে হতো, তার সবই এখন বাস্তবায়িত হচ্ছে। তা সত্ত্বেও কিছু অসৎ উদ্দেশ্যে দেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।

দেশ কিভাবে উন্নতির পথে এগোচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন মোদি। তিনি বলেন, ৩৭০ ধারা (কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন) বিলুপ্ত করা হয়েছে।

মুসলমানদের তিন তালাক নিষিদ্ধ হয়েছে। দেশজুড়ে একটি কর ব্যবস্থা কার্যকর হয়েছে। এসব একদিন অসম্ভব বলে মনে হতো। কিন্তু আজ তা বাস্তবে পরিণত হয়েছে। একদল মানুষ এই উন্নয়ন সহ্য করতে পারছেন না।

Advertisement

মোদি

Advertisement

আরও পড়ুন

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম