Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মোশাররফের চ্যালেঞ্জ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম

বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মোশাররফের চ্যালেঞ্জ

পারভেজ মোশাররফ। ফাইল ছবি

Advertisement

বিশেষ আদালতের দেয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ। মঙ্গলবার তিনি এ পিটিশন করেন।  
 
এর একদিন আগে লাহোর হাইকোর্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিশেষ আদালতের দেয়া রায়টি বাতিল করে দেন। একই সঙ্গে আদালত এ রায়টিকে অসাংবিধানিক বলেও উল্লেখ করেন। 

সোমবার রায়ের বিরুদ্ধে পারভেজ মোশাররফের আপিল আবেদনের শুনানি চলাকালে হাইকোর্ট এ দণ্ড খারিজ করেন। রাষ্ট্রদ্রোহের ওই মামলাটি আইনসম্মত ছিল না বলেও মত দিয়েছেন আদালত। 

লাহোরের হাইকোর্ট রায়ে বলেছেন, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মোশাররফকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা ‘অসাংবিধানিক’ এবং ‘অবৈধ’।

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজার আদেশ দেন ইসলামাবাদের বিশেষ আদালত।

২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করায় উচ্চতর রাষ্ট্রদ্রোহের প্রমাণ পাওয়ার পর ৭৬ বছর বয়সী সাবেক এই একনায়ককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে নির্দেশ দিয়েছেন আদালত।

এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।

Advertisement

সুপ্রিমকোর্টে মোশাররফের চ্যালেঞ্জ

Advertisement

আরও পড়ুন

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রো সরকার

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রো সরকার

‘আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে’ জীবনের শেষ ভিডিওতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

‘আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে’ জীবনের শেষ ভিডিওতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম