Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রাজার পোশাকে খবর পড়লেন উপস্থাপক (ভিডিও)

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম

রাজার পোশাকে খবর পড়লেন উপস্থাপক (ভিডিও)

Advertisement

পরনে রাজার পোশাক। হাতে তলোয়ার। আর সেই তলোয়ার খাপ থেকে বের করে হুঙ্কার ছেড়ে খবর পরিবেশন করেছেন পাকিস্তানের উপস্থাপক আমিন হাফিজ। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিনিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্ক্রিপ্ট সাজানোর জন্য উপস্থাপকের পিছনে দাঁড় করানো হয়েছে আরও দুজনকে। তাদের পরনেও রাজ পোশাক।

পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজের নামডাক রয়েছে। সেই তিনিই রাজার পোশাক পরে, গলায় মুক্তোর মালা দিয়ে, হাতে তলোয়ার নিয়ে খবর পরিবেশন করলেন।

এর আগেও তাকে খবর পরিবেশনের সময় আজব কাণ্ড-কারখানা করতে দেখা গেছে।

লাহোরের সেই কেল্লাকে World Heritage Site হিসাবে স্বীকৃতি দিয়েছে UNESCO. রক্ষণাবেক্ষণের অভাবে সেই World Heritage Site-এর এখন ভগ্নপ্রায় দশা। তার ওপর সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে চলছিল মোচ্ছব। আমিন হাফিজ তাই এই বেআইনি কার্যকলাপ তার টিভি চ্যানেলে তুলে ধরছিলেন।  ইতিমধ্যে আড়াই লাখ লোক এই ভিডিও দেখে ফেলেছেন।
 

Advertisement

পোশাক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম