Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার অতর্কিত হামলায় সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম

এবার অতর্কিত হামলায় সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা

ছবি: সংগৃহীত

Advertisement

এবার উত্তরপূর্ব ইরানে একটি আধাসামরিক বাহিনীর স্থানীয় কমান্ডারকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

মুখোশপরা বন্দুকধারীদের হামলার শিকার ওই কর্মকর্তা ছিলেন মার্কিন ড্রোন হামলায় নিহত প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির একজন সহযোগী।-খবর আল-জাজিরার

নিহত আবদুল হোসেন মোজাদ্দামি ছিলেন বিপ্লবী গার্ডসের শাখা বাসিজ ফোর্সের একজন প্রভাবশালী কমান্ডার। দেশের অভ্যন্তরের নিরাপত্তা ও অন্যান্য কাজে এই আধাসামরিক বাহিনীকে ব্যবহার করে বিপ্লবী গার্ডস।

তেলসমৃদ্ধ খুজিস্তান প্রদেশের নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইরনার খবরে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুই বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে অতর্কিত গুলি করে তাকে হত্যা করেছে। ইরানের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বন্দুকধারীরা মুখোশ পরা ছিলেন। তাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া সম্ভব হয়নি। নভেম্বরে ওই শহরে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা দমনে ভূমিকা রেখেছিল বাজিস ইউনিটস। এতে বহু বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন বলে খবের দাবি করা হয়েছে।

অ্যামনেস্টির খবরে বলা হয়েছে, ওই সহিংসতায় তিনশতাধিক লোক নিহত হয়েছেন। যদিও মৃতের সংখ্যা উল্লেখ করেনি ইরান।

তবে মোজাদ্দামিকে হত্যা বিপ্লবী গার্ডসের ওপর আরেকটি বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।

Advertisement

সোলাইমানি

Advertisement

আরও পড়ুন

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম