Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘কাউয়া বিরিয়ানি’ বিক্রির দায়ে আটক ২

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ এএম

‘কাউয়া বিরিয়ানি’ বিক্রির দায়ে আটক ২

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে মুরগির মাংসের সঙ্গে কাকের মাংস মিশিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করা হচ্ছিল। বহুদিন ধরে এমন কাণ্ড চালিয়ে আসছিলেন তারা।

সম্প্রতি এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ মৃত পাখিও উদ্ধার করা হয়েছে।- খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার

তবে পুলিশের জেরায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। খবরে বলা হয়েছে– বহুদিন ধরেই মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রি করে আসছিলেন তারা।

রামেশ্বরম মন্দিরের শহর বলে পরিচিত। বহু পুণ্যার্থী সেখানে তীর্থযাত্রায় যান। সম্প্রতি এই তীর্থযাত্রীরা যখন একটি মন্দিরে পূর্বপুরুষের স্মরণে কাকদের খাবার খাওয়াচ্ছিলেন, তখন দেখেন খাবার খেয়ে এক এক করে অসংখ্য কাক মারা যাচ্ছে। 

সন্দেহ শুরু এখান থেকেই। তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। শুরু হয় তদন্ত। দেখা গেছে, খাবারের মধ্যে বিষ মেশানো ছিল। 

এসব মরা কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে মুরগির মাংস বলে খাওয়ানো হচ্ছিল ক্রেতাদের।

২০১৮ সালে চেন্নাইতেও এমন ঘটনা ধরা পড়েছিল। তখন দেশটির নিরাপদ খাদ্য অধিদফতর দেখেছিল, যোধপুর থেকে এক হাজার কিলোগ্রাম মাংস আসছে ট্রেনযোগে। সেই মাংসের ভেতর কাকের দীর্ঘ লেজ দেখার পরেই লোকজনের সন্দেহ হয়েছিল। 

যদিও এ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। ২০১৬ সালে মুম্বাইয়েও রাস্তার কুকুর ধরে হত্যা করে সেই মাংস বিক্রি করতে দেখা গেছে।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম