Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ভারতের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩ এএম

কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ভারতের

Advertisement

জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত।

এবার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবও তাৎক্ষণিক নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির।

চার দিনের সফরে পাকিস্তান এসে জাতিসংঘ মহাসচিব রোববার এই মধ্যস্থতার প্রস্তাব দেন।

গুতেরেস বলেন, তিনি তার দফতরকে প্রস্তাব দিয়েছেন এবং মধ্যস্থতার বিষয়ে যদি উভয় দেশ সম্মত হয় তা হলে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীর নিয়ে মাথা ঘামানোর বদলে, পাকিস্তান বেআইনিভাবে ভারতের যে অঞ্চল দখল করে রেখেছে, জাতিসংঘকে তা মুক্ত করার ব্যবস্থা করতে অনুরোধ করেছে।

এর পর যদি কোনো বিষয় থাকে, সেটি দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এখানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা করার কোনো সুযোগ নেই বলে মনে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ অবসানে বিশ্বাসযোগ্য, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে পাকিস্তানের আবশ্যিক ভূমিকার ওপর জাতিসংঘ মহাসচিব জোর দেবেন বলে আশা করে নয়াদিল্লি।

এদিন জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’।

সামরিক পদক্ষেপ এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানান তিনি।

Advertisement

নাকচ ভারতের মধ্যস্থতার প্রস্তাব

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম