Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেঙে পড়ল ফারাক্কা ব্রিজের একাংশ, নিহত ৩

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

ভেঙে পড়ল ফারাক্কা ব্রিজের একাংশ, নিহত ৩

ছবি: আনন্দবাজার

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজ চলাকালীন ব্রিজটির গার্ডার ভেঙে তিন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গঙ্গা নদীর উপরে মালদাহ-ফারাক্কা সংযোগকারী একটি দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছিল। দেড় বছর আগে সেতুটির কাজ শুরু হয়। 

রোববার সন্ধ্যায় ফারাক্কা ব্রিজের কাজ চলছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্রিজের একটি গার্ডার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। 

স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। তার উপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। তখনই ইট, বালির স্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক ও ইঞ্জিনিয়ার। গ্যাসকাটার যন্ত্রের সাহায্য তাঁদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ৭ জন শ্রমিক আহত হয়েছেন। যাদের সবার আঘাত গুরুতর। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সেতুটির কাজে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

Advertisement

ভারত ফারাক্কা

Advertisement

আরও পড়ুন

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পিটিআইয়ের শতাধিক কর্মী আটক

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পিটিআইয়ের শতাধিক কর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম