Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

হিজাব পাগড়ি ও দাড়ি রেখে মার্কিন বিমানবাহিনীতে চাকরি করা যাবে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩ পিএম

হিজাব পাগড়ি ও দাড়ি রেখে মার্কিন বিমানবাহিনীতে চাকরি করা যাবে

ছবি: সংগৃহীত

Advertisement

দাড়ি রেখে ও হিজাব-পাগড়ি পরে মার্কিন বিমানবাহিনীতে চাকরি করতে পারবেন মুসলমান ও শিখ ধর্মাবলম্বীরা। নিজ নিজ ধর্মানুসারে পোশাক পরার অনুমোদন দিতে বাহিনীর নীতিমালা হালনাগাদ করেছে।-খবর সিএনএনের

গত সপ্তাহে চূড়ান্ত হওয়া নীতিমালা অনুসারে, শিখ ও মুসলমানরা তাদের ধর্মীয় পোশাকের সঙ্গে খাপ খাইয়েই এই চাকরি করতে পারবেন। তারা পাগড়ি ও হিজাব পরতে পারবেন। আবার ধর্মীয় বিধি অনুসারে দাড়ি রেখে, চুল না কেটেও থাকতে পারবেন।

আগে ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে তাদের ব্যাপক বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হতো। এক এক করে বিবেচনা করে সেই অনুমোদন দেয়া হতো। কিন্তু নতুন বিধিমালায় সেই প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে।

নতুন বিধিমালায় যুক্তরাষ্ট্রের ভেতরে ধর্মীয় পোশাকের অনুমোদন পেতে ৩০ দিন ও দেশটির বাইরে হলে ৬০ দিন সময় লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে– ক্যারিয়ারের পুরোটা সময়ই তারা এই পোশাক পরার অনুমোদন পাবেন।

শিখ ও মুসলিম অ্যাডভোকেসি গোষ্ঠীগুলো বলছে– সব ধর্মাবলম্বীর অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও কেউ কেউ বলছেন, এ ক্ষেত্রে সামরিক বাহিনীকে আরও সামনে এগিয়ে যেতে হবে।

কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশনসের জাতীয় যোগাযোগ পরিচালক ইব্রাহীম হুপার বলেন, নতুন এই বিধিমালাকে আমরা স্বাগত জানাই। এতে সব ধর্মের লোকদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তিকরণ সহজ হবে।

আর ব্যতিক্রম ছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তিকরণের আহ্বান জানিয়েছে শিখ কোয়ালিশন ও শিখ আমেরিকান ভিটার্নস অ্যালায়েন্স।

শিখ কোয়ালিশনের অ্যাটর্নি কর্মকর্তা গিসালে ক্লাপার বলেন, শিখরা অত্যন্ত মর্যাদা ও দক্ষতার সঙ্গে মার্কিন সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীতে কাজ করেছে।

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম