Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনে ঢুকতে দেয়া হচ্ছে না ভারতীয় বিমান!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম

চীনে ঢুকতে দেয়া হচ্ছে না ভারতীয় বিমান!

ছবি: এনডিটিভি

Advertisement

চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। উহানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে চীনে ঢুকতে দেয়া হচ্ছে না ভারতীয় বিমান। 

ভারতীয় কূটনৈতিক সূত্রে এনডিটিভি জানিয়েছে, উহানে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনতে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান পাঠাতে চায় ভারত। কিন্তু সেই বিমানটিকে এখনও চীনে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। 

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, ইচ্ছাকৃতভাবেই ছাড়পত্র দিতে বিলম্ব করছে চীন। ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globe Master) নামে উদ্ধারকারী বিমানটি উহানে ঢুকতে পারছে না বলে কয়েকদিন ধরেই অভিযোগ করছে দেশটি। 

যদিও বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগ শুক্রবারই খারিজ করে দেয় চীন। 

গত ১৭ ফেব্রুয়ারি ভারতীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, সি১৭ গ্লোবমাস্টার (Special Indian Flight) উহানে আটক ভারতীয়দের সে দেশ থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসবে। পাশাপাশি মরণঘাতী ওই ভাইরাসের চিকিৎসার সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত।  

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, এমন আহ্বানে চীনের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।

এ মাসের শুরুতে দু’টি বিশেষ বিমানে ৬৪৭ জন নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে ভারত। এখনও শতাধিক ভারতীয় আটকে রয়েছেন উহানে। 

দিল্লির দাবি, চীন ইচ্ছাকৃতভাবেই উদ্ধারকারী বিমানের ছাড়পত্র দিচ্ছে না। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে চীনা দূতাবাস। 

দূতাবাসের মুখপাত্র জি রং বলেন, হুবেই প্রদেশের বর্তমান পরিস্থিতি খুবই জটিল। করোনাভাইরাস প্রতিরোধ ও রোগ নিয়ন্ত্রণের প্রচেষ্টা একটা কঠিন ধাপে রয়েছে। এ অবস্থায় ইচ্ছাকৃতভাবে বিমান আসার অনুমতি না দেয়ার প্রশ্নই ওঠে না।

Advertisement

চীন করোনা ভারত

Advertisement

আরও পড়ুন

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম