Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দিল্লির সংঘর্ষের ঘটনায় পুলিশকে ধন্যবাদ দিলেন অমিত শাহ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:৩৮ পিএম

দিল্লির সংঘর্ষের ঘটনায় পুলিশকে ধন্যবাদ দিলেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি

Advertisement

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

বুধবার তিনি বলেন, গতমাসে প্রশংসনীয় কাজ করেছে দিল্লি পুলিশ।  শহরের চার শতাংশ এলাকা, ১৩ শতাংশ জনসংখ্যা ও ৩৬ ঘণ্টা স্থায়ী ছিল দিল্লিতে সংঘর্ষের ঘটনা। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে লাগাতার আলোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছিল।  তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে প্রথম সংর্ঘেষর খবর আসে।  ২৫ ফেব্রুয়ারি রাত ১১টায় শেষ খবর পাওয়া যায়। 

অমিত শাহ দাবি করে বলেন, আমি রেকর্ডে বলছি, ২৫ ফেব্রুয়ারির পর, সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এই সংঘর্ষের ঘটনার রাজনীতিকরণ করার চেষ্টা হয়েছে। 

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে দিল্লি সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা।  এদিন সে দাবিরই উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিরোধীদের তীব্র সমালোচনার মধ্যেই তিনি বলেন, পুলিশ কী করছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। প্রশ্ন তোলা, বিরোধীদের অধিকার। কিন্তু যখন পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, সংঘর্ষের সঙ্গে লড়াই চালাচ্ছিল, আমাদের বোঝা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সংঘর্ষের ঘটনার ভিডিও চেয়েছে সরকার। আমরা হাজারখানেক ভিডিও পেয়েছি। অভিযুক্তদের খুঁজতে আমরা মুখ দেখে চিহ্নিত করছি। এটা একটা সফটওয়্যার, ফলে, তা ধর্মের ওপর ভিত্তি করে হতে পারে না।

তিনি বলেন, সফটওয়্যার ১১০০ মানুষকে চিহ্নিত করতে সাহায্য করেছে। উত্তরপ্রদেশ থেকে আসা ৩০০ মানুষকে আমরা চিহ্নিত করেছি। 

উত্তরপূর্ব দিল্লির জাফরাবাদে নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে দিয়ে দিল্লিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষে দিল্লিতে ৫০ জনের মৃত্যু হয়।  এ ছাড়া ২০০ জনের বেশি আহত হন।

সংসদে বেশ কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই বেশ কিছুদিন ধরে সংঘর্ষ স্থায়ী হয়েছে। তাদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নির্দেশ নিয়েছিল পুলিশ।   

Advertisement

অমিত শাহ ভারত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম