Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের ৩০০ কোটি মানুষের হাতেই সাবান-পানি নেই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১১:৩০ পিএম

বিশ্বের ৩০০ কোটি মানুষের হাতেই সাবান-পানি নেই

Advertisement

করোনার বিরুদ্ধে প্রাথমিক সুরক্ষা হিসেবে সাবান-পানিই সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের হাতেই সাবান-পানি নেই।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। এ দুই মহাদেশের বেশিরভাগ মানুষের জন্যই পর্যাপ্ত পানি নেই। বৃহস্পতিবার এক রিপোর্টে এ বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

করোনার মহামারী বিশ্বজুড়ে ১৬৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ২ লক্ষাধিক। মারা গেছে ৯ হাজার।

প্রায় দুই মাস তাণ্ডব চালানোর পর এ মুহূর্তে চীনে এর প্রকোপ কমে এসেছে। মহামারী ঠেকাতে কঠিন লড়াই করছে ইউরোপের দেশগুলো। লাখ লাখ মানুষকে ঘরবন্দি করে ফেলেছে। বন্ধ করে দিয়েছে সীমান্ত ও সব ধরনের যোগাযোগ।

ভাইরাসটি এখন তার হাত প্রসারিত করেছে এশিয়া ও আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোতে। এ দুই মহাদেশের বহু দেশই ইতিমধ্যে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। তারপরও সংক্রমণ থামছে না। অতি দরিদ্র, দুর্বল অবকাঠামো ও নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কারণে লাখ লাখ মানুষ আক্রান্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাতে নোংরা দৃশ্যমান হলে সাবান-পানি দিয়ে ধুতে হবে। হাতের নোংরা দৃশ্যমান না হলে অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড রাব (হ্যান্ড স্যানিটাইজার) অথবা সাবান-পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। কিন্তু জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, এ দুই মহাদেশের ৪০ ভাগ মানুষেরই তথা ৩০০ কোটি জনগণের হাত ধোয়ার ব্যবস্থা নেই।

 

Advertisement

সাবান

Advertisement

আরও পড়ুন

হুথিদের ক্ষেপাণাস্ত্র হামলা, রিয়াদে আরামকোর ভবনে ক্ষয়ক্ষতি

হুথিদের ক্ষেপাণাস্ত্র হামলা, রিয়াদে আরামকোর ভবনে ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম