Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

লকডাউনে ভারতে স্বর্ণের দোকানে ঢুকে টিভি চুরি!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৭:৫৫ পিএম

লকডাউনে ভারতে স্বর্ণের দোকানে ঢুকে টিভি চুরি!

Advertisement

লকডাউনে ভারতের পশ্চিমবঙ্গে একটি স্বর্ণের দোকানে চুরি করতে ঢুকেছিল একদল চোর। কিন্তু তারা স্বর্ণ চুরি না করে একটি টিভি নিয়ে চলে গেছে! 

গত বুধবার এ ঘটনাটি ঘটেছে পাতিয়ানার ঘুমমান রোডের পুরী মার্কেটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এই  সময় জানিয়েছে, এক স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে শুধুমাত্র একটি এলইডি টিভি নিয়ে চম্পট দিয়েছে কয়েকজন দুষ্কৃতি। কিন্ত দোকানভর্তি যে গয়না রয়েছে, তা ছুঁয়েও দেখেনি তারা।

এই ঘটনায় তাজ্জব বনে গেছে পুলিশ। বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হলেও পুলিশকে ভাবিয়ে তুলছে একটি প্রশ্ন। দোকানে ঢুকেও গয়না নিল না কেন চোরের দল? যে টিভিটি নিয়ে গেছে, সেটির দাম মাত্র সাত হাজার টাকা। 

তবে ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখনও অধরা।

সদার পাতিয়ালা পুলিশ জানিয়েছে, যারা আটক হয়েছে, তারা অন্য দোকান থেকে চিনি, তেল, ঘি এইসব চুরি করেছে। অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্বর্ণ টিভি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম