Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তিলাওয়াত করতে করতে কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ১১:৫৮ এএম

তিলাওয়াত করতে করতে কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র রমজানে তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে করতে এমন মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। 
 
আলজাজিরা আরবি জানিয়েছে, হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ তুরস্কের আইদান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনে মৃত্যুবরণ করেন।  

তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কোরআনের সঙ্গে বসবাস করে কোরআনের ওপর মৃত্যু- সত্যি তিনি প্রকৃত সৌভাগ্যবান।

আরেকজন লিখেছেন, তিলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালকাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিবেন।

Advertisement

কোরআন

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম