Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৩০

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৪:৪০ পিএম

সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৩০

প্রতীকী ছবি

Advertisement

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশে উপজাতিদের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার সুদানের মন্ত্রিপরিষদ এ কথা জানায়। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।

এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘর্ষের অবসান হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়, ‘দক্ষিণ দারফুরের গভর্নর প্রদেশটির পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন। উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন।’

গবাদিপশুকে কেন্দ্র করে আল-রাজিকাত (আরব) ও আল-ফালাতা (আফ্রিকান) জাতির মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও জানায়, রাতে প্রাথমিক সংঘর্ষে ৯ জন নিহত হয়। বুধবার সকালে ফের সংঘর্ষে আরও ২১ জন প্রাণ হারায়। পরে রাতে সংঘর্ষ থেমে গেলেও সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।

জাতিসংঘ জানায়, জাতিগত সংঘাতে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

Advertisement

সুদান নিহত ৩০

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম