Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০, ১১:২৯ এএম

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত

Advertisement

ভারতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের এক এসআই মারা গেছে।

শুক্রবার গভীর রাতে ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁওয়ে এ বন্দুকযুদ্ধ হয়। 

সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এই সময়।

খবরে বলা হয়, ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার পারধোনি গ্রামের কাছে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এতে ৪ মাওবাদী নিহত হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশের এক সাব-ইন্সপেক্টরেরও। 

ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর এবং দুটি .৩১৫ বোর রাইফেল উদ্ধার করা হয়েছে। 

রাজনন্দনগাঁওয়ের এএসপি জিএন বাঘেল জানান, ঘটনাস্থলে আরও কোনো মাওবাদী আত্মগোপন করে রয়েছে কিনা তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি করা হচ্ছে।

প্রসঙ্গত ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার এই এলাকাতেই ২০০৯ সালে ১২ জুলাই পুলিশের সঙ্গে মাওবাদীর ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় তত্‍কালীন পুলিশ সুপার ভিকে চৌবেসহ ২৯ জন পুলিশ সদস্য নিহত হয়।

Advertisement

মাওবাদী নিহত

Advertisement

আরও পড়ুন

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

ট্রাম্পকে একহাত নিলেন ম্যাক্রোঁ

ট্রাম্পকে একহাত নিলেন ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম