Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু তুলে লন্ডনে পুলিশ সাসপেন্ড

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১১:২৮ এএম

এবার কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু তুলে লন্ডনে পুলিশ সাসপেন্ড

Advertisement

গ্রেফতারের সময়ে এক কৃষ্ণাঙ্গের গলা হাঁটু দিয়ে চেপে ধরার অভিযোগে এবার লন্ডনে সাসপেন্ড হলেন এক পুলিশ কর্মকর্তা। 


গত মাসে অনেকটা একইভাবে মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যা ঘিরে ক্ষোভ এখনও কমেনি। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর লন্ডনের ইজ়লিংটনের এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হলো শোরগোল। কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। খবর বিবিসির।

পুলিশ জানায়, মারকাস কাউটেন নামে ৪৮ বছরের ওই কৃষ্ণাঙ্গ রাস্তায় ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। 


ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা মারকাসকে মাটিতে ঠেসে ধরেছে দুই অফিসার। একজনের হাঁটু তার গলায়, হাত দিয়ে মাথাটা চেপে ধরা।


মারকাস বলছেন, ‘আমার গলা থেকে নামুন... আমি কোনো ভুল করিনি... গলা থেকে নামুন।’


এ ঘটনা ‘অত্যন্ত উদ্বেজনক’ বলে ব্যাখ্যা করেছেন লন্ডন পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ হাউস। তিনি জানান, ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে থানায় নিয়ে এসে এক পুলিশ ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মনে হচ্ছিল ওই লোকটিকে মেরেই ফেলবে পুলিশ। ঠিক যেভাবে ফ্লয়েডকে মারা হয়েছিল।’
 

ডেপুটি পুলিশ কমিশনার স্টিভ বলেছেন, ‘অপরাধীদের অনেক সময়েই যে কায়দায় ধরা হচ্ছে তা বেশ চিন্তার। প্রশিক্ষণের সময়ে এসব শেখানো হয় না।’

তিনি জানান, এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলেও অন্য একজনকে আপাতত কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। 

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত বিব্রত। দ্রুত নিরপেক্ষ তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

লন্ডনে পুলিশ সাসপেন্ড. কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু.

Advertisement

আরও পড়ুন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলি, নিহত ৭

জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলি, নিহত ৭

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম