Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সপ্তাহে দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১০:১৪ পিএম

সপ্তাহে দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ

লকডাউন। ছবি: এনডিটিভি

Advertisement

পশ্চিমবঙ্গে কমিউনিটি ট্রান্সমিশন (গোষ্ঠী সংক্রমণ) শুরু হওয়ায় এখন থেকে সপ্তাহে দু'দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

সোমবার স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ লকডাউনের ঘোষণা দেন। তিনি জানান, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন। পরের সপ্তাহে বুধবার লকডাউন। এর পরে দ্বিতীয় দিন ঘোষণা হবে। 

প্রশাসনিক কার্যালয় নবান্নে স্বরাষ্ট্র সচিব বলেন, রাজ্যের বিশেষজ্ঞ কমিটি, চিকিৎসক মহলের সঙ্গে কথা বলে জানা গেছে রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই প্রকোপ কমাতে সপ্তাহে দু'দিন করে লকডাউন চলবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার লকডাউন। পরের সপ্তাহে বুধবার লকডাউন। সেই সপ্তাহের দ্বিতীয় দিন পরে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আগাগী সপ্তাহে সোমবার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্র সচিবের দাবি, কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।

Advertisement

পশ্চিমবঙ্গ লকডাউন

Advertisement

আরও পড়ুন

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম