Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার ভারতের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিলেন নেপালিরা! 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৩:১৮ পিএম

এবার ভারতের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিলেন নেপালিরা! 

নেপালের স্থানীয় বাসিন্দারা সীতা গুহায় এই পিলারটি ভেঙে দেন বলে অভিযোগ উঠেছে। ছবি-সংগৃহীত

Advertisement

দিন যত গড়াচ্ছে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। এবার নিজেদের এলাকা দাবি করে সীতা গুহায় ভারতের সীমান্ত পিলার ভেঙে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ ‍উঠল নেপালের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতের পক্ষে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সূত্রের বরাতে খবরে বলা হয়, ভারত-নেপাল সীমান্তে সীতা গুহার সামনে একটি পিলার ছিল। সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করে কয়েকজন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে খবরের সত্যতা ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে এখনও স্বীকার করা হয়নি। ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি। 

তবে অন্য একটি সূত্রের বরাতে এই সময় জানাচ্ছে, সীতা গুহায় পিলার ভাঙার খবর পেয়ে সেখানে ভারতীয় সেনা পোঁছেছে। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনাও বিরাজ করছে। 

এর আগে বিহারে নেপাল সীমান্তের কাছের একটি গ্রামে দুই ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালের সেনা। 

এছড়া গত শনিবার রাতে বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে নেপাল পুলিশের বিরুদ্ধে। গুলিতে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হন।

Advertisement

সীমান্ত পিলার

Advertisement

আরও পড়ুন

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম