Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাবমেরিন বিধ্বংসী বিমান সংগ্রহ করছে ভারত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:২০ পিএম

সাবমেরিন বিধ্বংসী বিমান সংগ্রহ করছে ভারত

ছবি: হিন্দুস্তান টাইমস

Advertisement

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে সাবমেরিন বিধ্বংসী বিমান। 

যুক্তরাষ্ট্র থেকে আগামী বছরই চারটি পি-৮আই ভারতের হাতে আসবে বলে জানা গেছে। 

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে আরও ৬টি পি-৮আই বিমান কেনা হতে পারে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।এতে ভারত মহাসাগরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে বলে মত বিশেষজ্ঞদের। 

পি-৮আই বিমানটি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানার ক্ষেত্রে এ বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত কার্যকরী। 

আঞ্চলিক শক্তিকে শাসাতে হারপুন ব্লক-২ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং হালকা ওজনের টর্পেডোকে এ বিমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। শক্তিশালী রেডিও সিগনালের মাধ্যমে এটি শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজ- উভয়ই ধ্বংস করতে সক্ষম।

পি-৮আই বিমানের অন্তর্ভুক্ত এই হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৭৮৯ কিলোমিটার বেগে নির্ভুল লক্ষ্যে ছুটে গিয়ে শত্রুপক্ষের বিমানে আঘাত হানতে পারে সেটি। এমনকি গোপনেও যদি শত্রুপক্ষের সাবমেরিন হানা দেয়, নিমেষে তাকে ধ্বংস করতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রবাহী বিমান। 

যুদ্ধ পরিস্থিতিতে দূরে মোতায়েন শত্রুপক্ষের সাবমেরিন ও জাহাজ ধ্বংস করার পাশাপাশি, সমুদ্রে নজরদারি চালাতেও পি-৮আই বিমান ব্যবহার করা হয়। স্থলভাগেও এ বিমান ব্যবহার করা সম্ভব। 

সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে সংঘাত চলাকালীন এ বিমানের মাধ্যমেই নজরদারি চালানো হয়। ২০১৭ সালে ডোকালামে দু’দেশের বাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ও নামানো হয়েছিল এ বিমান। 

২০০৯ সাল থেকেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে আছে পি-৮আই এয়ারক্রাফ্ট।
 

Advertisement

সাবমেরিন বিধ্বংসী বিমান সংগ্রহ ভারত

Advertisement

আরও পড়ুন

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম