Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মসজিদে নববীতে শিশুদের প্রবেশ সাময়িক নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৪:৫৫ পিএম

মসজিদে নববীতে শিশুদের প্রবেশ সাময়িক নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে শিশুদের জন্য মসজিদে নববী ও সামনের চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার মসজিদ প্রশাসন এ নিষেধাজ্ঞা  জারি করে। সেই সঙ্গে মসজিদে নববীতে যাদের প্রবেশের অনুমতি রয়েছে, তারা পানি ছাড়া খাবার জাতীয় কোনো কিছু নিজেদের সঙ্গে নিতে পারবেন না। 

এদিকে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদগুলোতে ৩১ মে থেকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলেও মক্কার মসজিদে হারামকে সাধারণ মুসল্লিদের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি। 

এমনকি অনুমতিপ্রাপ্ত ১০ হাজার হজযাত্রী ছাড়া অন্য কেউ মসজিদে হারাম এবং মাশায়েরে মুকাদ্দাসা বা মিনা,মুজদালিফা এবং আরাফার পথ দিয়ে গাড়িতে বা হেঁটে যাতায়াত করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ১০ হাজার সৌদি রিয়াল। 

দেশটিতে ৩১ মে লকডাউন শিথিল করা হলেও বৈশ্বিক  মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে কার্যকরী নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। 

তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯০ হাজার মসজিদে জীবাণুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।


জিয়ো নিউজ উর্দু অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ

Advertisement

মসজিদে নববী শিশু প্রবেশ সাময়িক নিষিদ্ধ

Advertisement

আরও পড়ুন

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম