Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই: লেবানন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৩:১৩ পিএম

আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই: লেবানন

Advertisement

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের আইন ও বিচারমন্ত্রী মেরি ক্লড নাজেম বলেছেন, সম্প্রতি বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই। 

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করার জন্য লেবাননের বিচার বিভাগই  যথেষ্ট। খবর আলজাজিরার।

মন্ত্রী মেরি ক্লড নাজেম বলেন, গত ৪ আগস্টের বিস্ফোরণ লেবাননের বিচার বিভাগের সক্ষমতার প্রমাণের জন্য একটি সুযোগ এবং এতে তারা জনগণের সমর্থন লাভ করবে। 

আলজাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নাজেম আরও বলেন, জনগণের চাপ ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে তদন্ত সঠিকভাবেই এগিয়ে যাবে।

আন্তর্জাতিক তদন্তের বিষয়টি নাকচ করে লেবাননের এ নারী রাজনীতিক বলেন, আমি সবসময় লেবাননের বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই এবং আমি চাই না দেশে কিছু হলেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হতে।

আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যবহার করতে পারি; কিন্তু তাদের তদন্ত আমি চাই না।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত ও ৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় ফ্রান্স আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। লেবানন একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং লেবাননে বহু ফরাসি নাগরিকের বসবাস রয়েছে।
 

Advertisement

আন্তর্জাতিক. তদন্তের প্রয়োজন. লেবানন.

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম