Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিলাসবহুল অবকাশকেন্দ্রে সৌদি বাদশাহ সালমান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৩:৪৪ পিএম

বিলাসবহুল অবকাশকেন্দ্রে সৌদি বাদশাহ সালমান

Advertisement

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ পিত্তথলির সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আগেই। বুধবার দেশটির বিলাসবহুল অবকাশকেন্দ্র ও ইকোনমিক জোন নিয়মে যান তিনি।

অস্ত্রোপচার শেষে বিশ্রমের জন্য তিনি ওই অত্যাধুনিক অবকাশকেন্দ্রে গেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম এসপিএ জানিয়েছে। চিকিৎসা শেষে ৩০ জুলাই রাজধানী রিয়াদের নিজ বাড়িতে ফিরেন তিনি। খবর আরব নিউজের। 

লোহিত সাগরের পাড়ে ৫০০ বিলিয়ন ডলার ব্যয় করে ২০১৮ সালে ওই অবকাশ কেন্দ্র এবং ইকোনোমিক জোন নির্মাণ করেন সৌদি বাদশাহ সালমান।

এর আগে গত ২০ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ (৮৪)। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে সৌদি বাদশাকে হাসপাতালে নেয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে ৩০ জুলাই হাসপাতাল ছেড়েছেন তিনি। 

৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন। বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে ইসলাম ধর্মের উৎসভূমি এই দেশটি এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।


 

Advertisement

বিলাসবহুল. অবকাশকেন্দ্রে. সৌদি বাদশাহ.

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম